জাতীয়

ঢাকাতে ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • 4:23 pm - July 07, 2021
ঢাকাতে ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেইসাথে বাংলাদেশ সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সক্রিয় ভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

এ লকডাউনে কারণে অসহায়, দিনমজুরি, ও ছিন্নমূল মানুষ বিভিন্ন সংকটে পড়েছেন। এ সংকট মোকাবেলায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট এর উদ্যোগে আজ বুধবার (৭ জুলাই) সোয়া ৮ টার দিকে পান্থপথ মোড়ে সংকটকৃত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় ১৫০ শতাধিক মানুষকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ ত্রাণ বিতরণ এর কর্মসূচি উদ্বোধন করেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৩০ ফিল্ড রেজিমেন্ট এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান।

ত্রাণ বিতরণ উদ্বোধন করেন  লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, করোনা সংক্রমনের এ সংকটের সময় ছিন্নমূল মানুষ খুব মানবেতর জীবনযাপন করছে। এই সংকট রোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় ধাপে সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত চেষ্টায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ড অব্যাহত আছে। সামাজিক দূরত্ব মেনে চলা, অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সকলকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন চেক পয়েন্টে কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করার কাজে সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, একই সাথে এ বিষয়টি ও অনুমেয় যে বিগত ৭ দিনের কঠোর লকডাউনে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও ভাসমান মানুষদের দুর্দশা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান আরো বলেন, ঢাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় গভীর রাতে রাস্তার পাশে ফুটপাতে বসবাস করা এসব ছিন্নমূল পরিবারের হাতে ৭ দিনের খাবার পৌঁছে দিয়ে আর্ত মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা।

তিনি বলেন, সেনা সদস্যরা গভীর রাতে কলাবাগান, গ্রীন রোড, হাতিরপুলসহ ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন। অনাহারে-অর্ধাহারে থাকা এসকল পরিবার ফুটপাতে রাতের ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আকস্মিকভাবে খাবারের রসদ ভর্তি প্যাকেট হাতে হাজির হয় সেনা সদস্যরা। এ অভাবনীয় উপহার পেয়ে আনন্দে অনুভূতি হয়ে পড়েন অসহায়, অভাবী, দারিদ্র, ও ছিন্নমূল মানুষেরা।

তিনি বলেন, এসময় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ জানান লকডাউনের কঠোর অনুশাসন এর পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও উক্ত ব্রিগেডের উদ্যোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত কর্মচারীদের মধ্যে দিনব্যাপী উপহার বিতরণ করা হবে। এভাবেই ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড প্রথাগত কর্তব্য পালনের পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।

এ খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৩০ ফিল্ড রেজিমেন্ট এর মেজর মাজহার, ক্যাপ্টেন নাফিসসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৩০ ফিল্ড রেজিমেন্ট এর মেজর মাজহার গণমাধ্যমকে জানান আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করা হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au