সারাদেশ

সাপাহারে করোনায় কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • 3:20 pm - July 06, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনায় কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত চা দোকানি এবং কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া কয়েকটি অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবন ও একটি করে সবান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

খাদ্য সহায়তা নিতে আসা কয়েকজন উপকারভোগী বলেন, কেউ দর্জি, কেউ ক্ষুদে দোকানি কেউ কেউ চা দোকান করে সংসার চালাতেন। বর্তমানে করোনা প্রতিরোধে লকডাউন চলমান থাকার কারনে আমাদের দোকান-পাট বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়ি। ঘরে খাবার ছিলোনা অনেকের। সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ইউএনও স্যার আমাদের ডেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে এই খাদ্য সামগ্রী দিয়েছে। প্রধানমন্ত্রীর এই খাদ্য সহায়তা পেয়ে কিছু দিনের জন্য দুশ্চিন্তা দূর হলো। উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন, করোনা ও লকডাউনের কারনে যারা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে তাদের খোঁজ খবর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এসব কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au