শোক বার্তা

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর

  • 3:05 pm - July 06, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: বিশিষ্ট আইনজীবী ‘দৈনিক চাঁপাই দর্পণ’এর প্রধান উপদেষ্টা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান আর নেই।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ পরিবার, নেতাকর্মীরা।

এ্যাড.মিজানুর রহমান আজ মঙ্গলবার ভোর ৫ টায় নিজ বাড়ীতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

দুপুর ২ টার সময় টিকরামপুরে জানাযা ও দাফন সম্পন্ন হবে।

মঙ্গলাবার বেলা সাড়ে ১১টায় ফুড অফিস মোড়ে প্রথম জানাযা এবং দুপুর ২টায় টিকরামপুর গোরস্থানে নামাজে জানাযা শেষে একই গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

স্বাস্থ্যবিধি মেনে জানাযায় অংশ গ্রহণের জন্য শুভাকাঙ্খীদের ‘দর্পণ পরিবার’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

একজন আদর্শ রাজনীতিবিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাগরিক কমিটির সম্মানিত উপদেষ্টা ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত মিজান ভাই। ছুটে আসতেন যেকোন সংকটময় পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে। জেলা আজ শোকাহত।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, যুবলীগ আলহাজ্ব সামিউল হক লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জাসদ নেতা আব্দুল মজিদসহ অনেকেই

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au