ওপার বাংলা

কলকাতায় নকল ভ্যাকসিনের প্রতিবাদে উত্তাল নগরী

  • 1:14 pm - July 05, 2021
কলকাতায় নকল ভ্যাকসিনের প্রতিবাদে উত্তাল নগরী

ঢাকা: ‘কলকাতায় করোনার নকল ভ্যাকসিন দেওয়া হচ্ছে!’ এমন দাবিতে প্রতিবাদে নেমেছে ভারতের রাজনৈতিক দল বিজেপি। তাদের মিছিল পুরসভার দিকে এগিয়ে যাওয়া আটকাতে গার্ডরেল, জলকামান নিয়ে বাধা দিয়েছে কলকাতার পুলিশ। এ সময় বিধায়কদের টেনে-হিঁচড়ে বাসে তোলার দৃশ্যও দেখা গেছে।

করোনাকালে কলকাতাতেও বিধি-নিষেধ চলছে। যে কারণে বিজেপির এ প্রতিবাদ সমাবেশ ও মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে নামে বিজেপি। তাতে বাধা দেয় পুলিশ।

চাঁদনি চক-এ গণেশ অ্যাভিনিউয়ের কাছে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। এই সময় ওই মিছিলে ছিলেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, রাজু বন্দোপাধ্যায়। কিন্তু অলি-গলি এমনভাবে বদ্ধ করে রাখা হয়েছে যেনো কোনোরকমে বিজেপি কর্মীরা সরণীতে প্রবেশ করতে না পারে।

মুরলীধর সেন লেনের মিছিলেও বাধা দিয়েছে পুলিশ। এই সময় সুবোধ মল্লিক স্কোয়ারে দিলীপ ঘোষ কিছু কর্মী নিয়ে মিছিল করছিলেন। এই সময় সাংবাদিকরা তাকে এই করোনাকলে কেন তিনি মিছিল বের করেছেন জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মানুষকে জাগাতে যাচ্ছি। পুলিশের কাজ পুলিশ করছে। আমাদের কাজ আমরা করছি।’

মেট্রো চ্যানেলের আউট গেটে জল কামান প্রস্তুত রাখা হয়েছে। ডিসি সেন্ট্রাল, ডিসি রিসার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়নও প্রস্তুত। এছাড়া মোতায়েন আছে সাদা পোশাকের পুলিশ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au