লাইফস্টাইল

পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান: ইশা সাহা

  • 1:02 pm - July 05, 2021
পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান: ইশা সাহা

বিনোদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি পুলিশদের অভাব নেই। পান থেকে চুন খসলেই নায়িকাদের ট্রোলড হতে হয়। তাদের পোশাক নিয়েও নানা মুনির নানা মত। সম্প্রতি টেলি অভিনেত্রী শ্রুতি দাসকে সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণের জন্য লালবাজারে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। আকছাড় সাইবার ক্রাইমে ট্রোলিং, বুলিং নিয়ে অভিযোগ জানাচ্ছেন অভিনেত্রীরা। তবুও থেমে নেই আক্রমণের ঝড়।

নীতি পুলিশির সাম্প্রতিক শিকার অভিনেত্রী ইশা সাহা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ইশা। সম্প্রতি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ইশা। সেখানে বেগুনি রঙা হ্যান্ডলুম শাড়িতে ধরা দিয়েছেন ‘সোয়েটার’খ্যাত নায়িকা। অথচ সেই নিয়েও সমস্যা নেটিজেনদের একাংশের। এক নেট নাগরিক এই ছবির কমেন্ট বক্সে ইশার রুচি নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘দুনিয়াতে এত এত সুন্দর পোশাক রেখে কি যে পরেন আপনারা! কখনো টুকরা কাপড়, কখনো ছেঁড়া কাপড়, গামছা, লুঙি, ছেঁড়া বেডশিট! যাই হোক, পোশাক নির্বাচনে আরেকটু রুচিশীল হবেন।’

ছেড়ে দেওয়ার পাত্রী নন ইশাও। তিনি সপাটে জবাব দেন ট্রোলারকে। লেখেন, ‘অন্যদের পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান।’ ইশার সমর্থনে এগিয়ে আসেন তার অনুরাগীরা।

দিন কয়েক আগেই ইশার বিরুদ্ধে ইন্দ্রনীল-বরখার ঘর ভাঙার অভিযোগ উঠেছিল। টলিপাড়ায় গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে ইশার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভাঙনের মুখে ইন্দ্রনীল সেনগুপ্ত-বরখা বিসতের ১৩ বছরের সংসার। যদিও সেই গুঞ্জন উড়িয়ে ইশা সাফ জানিয়েছিলেন, ‘এই ব্যাপারটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত আমি নিজে জানি না।’

আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে ইশার ক্যারিয়ারের সবচেয়ে চর্চিত প্রোজেক্ট ‘গোলন্দাজ’। এই সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী অর্থাৎ দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা। দুর্গাপুজায় মুক্তি পেতে চলেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au