জাতীয়

কেমন চলছে লকডাউনের চতুর্থ দিন

  • 8:33 am - July 04, 2021
১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

ঢাকা: প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কটোর লকডাউনের চতুর্থ দিন আজ। প্রথম দুদিন রাস্তা ফাঁকা থাকলেও গতকাল শনিবার সকাল থেকেই সড়কে মানুষ ও যানবাহন চোখে পড়ে। লকডাউনের চতুর্থ দিনও একই চিত্র দেখা যায়।

রবিবার (৪ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশ মুখ ভার করে ছিল। সকাল ১০টার পর থেকে মুষলধারে বৃষ্টি নামে। এদিন সকালে রাজধানীর মাতুয়াইল, রায়েরবাগ, শনিরআখড়া, শাহবাগ, মতিঝিল, পল্টন, কারওয়ানবাজার, ফার্মগেট, মিরপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লকডাউনের প্রথম দুদিন রাস্তাঘাট জনমানবহীন থাকলেও আজ চিত্রটা ভিন্ন। সড়কে প্রাইভেটকারসহ ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপভ্যান ও রিকশা চলতে দেখা গেছে।

একইসঙ্গে আগের তিনদিনের মতো আজও সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের উপস্থিতি চোখে পড়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা ও গ্রেফতার করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে গন্তব্যে যেতে পারছেন।

অকারণে ঘরের বাইরে বের হয়ে লকডাউনের প্রথম তিন দিনে রাজধানীতে প্রায় দেড় হাজারের মতো লোককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা, এবং গতকাল শনিবার ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় সারা দেশে সরকারঘোষিত কঠোর লকডাউন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত সারা দেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গত বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা কঠোর বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে সকল সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ রাখাসহ ২১ দফা নির্দেশনা দেয়া হয়। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এরই ধারবাহিকতায় লকডাউন কার্যকরে প্রথম দিন থেকেই মাঠে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au