সারাদেশ

জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র

  • 12:35 pm - July 03, 2021

আহসান উল্লাহ বাবলু , সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সমাজে বেঁচে থাকার জন্য মানুষের একে অপরের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। মানুষ সব সময় অপরকে সহযোগিতা করতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একা সহযোগিতা করার চেয়ে কয়েকজন সমমনা ব্যক্তি একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন তা অতি সহজ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে মহামারী করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বাংলাদেশের সর্ব দক্ষিণের উপকুলীয় এলাকা শ্যামনগর থেকে যাত্রা শুরু করা উপকুলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা সিডিও বাংলাদেশের সিমানা পার করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে নানামূখী মানবিক কাজের মাধ্যমে। বিশেষ করে করোনায় কাজ হারানো মানুষদের সহযোগিতা, দুস্থ, অসহায় করোনা অাক্রান্ত পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবন বাজি রেখে তাদের সহযোগিতায় কাজ করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, ক্রান্তিকালে এবং নানাবিধ সচেতনতা সৃষ্টিতে তারা কাজ করা, রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচানো ইত্যাদি নানামূখী কার্যক্রমে আলোড়ন সৃষ্টি করেছে সংস্থাটি।

করোনা মহামারিতে যখন কাবু দেশ, সংক্রমণের শুরু থেকে দেশে অক্সিজেন সংকট যখন চরমে ঠিক তখনি ‘সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্রে’র সদস্যরা ফ্রী অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে করোনা আক্রান্ত মানুষের ঘরে ঘরে। মহামারী করোনা সঙ্কট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তারা।

করোনা সংক্রমিত রোগীদের শ্বাসকষ্ট একটি বড় সমস্যা। এ সমস্যা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে সংগঠনের মানবতার সেবায় জীবন উৎসর্গ করে নেমে পড়া সেচ্ছাসেবকরা। দিন কিংবা রাতে ০১৯৭১-৫৬৪০২৫, ০১৩০১-৫৬৪০২৫ নম্বরে একটি ফোন দিলেই শ্যামনগর উপজেলার যেকোনো এলাকায় রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে যান স্বেচ্ছাসেবকরা। ফোন করার সঙ্গে সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পান রোগীরা।

সিডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন মানবতার সেবায় সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র, বিনামূল্যে মানবসেবা করে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাবে। এসময় যারা অক্সিজেন সহযোগিতা দিয়েছেন এবং যারা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন উভয়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au