সারাদেশ

লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন

  • 6:06 pm - July 01, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দেশে করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায়, প্রতিরোধে সরকার লকডাউন ঘোষনা করেছেন। ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার লকডাউনের ১ম দিনে ফুলবাড়ী উপজেলার পৌর শহরের বাজার সহ বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ কার্যকর করতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে সকাল থেকে দিন ব্যাপী ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন বলেন, বার বার বলা সত্বেও আনেকে বিধিনিষেধ মানছেন না, গোপনে দোকান খোলা রাখছেন,যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন, এখনো সময় আছে নিজের জন্য পরিবারের জন্য বিধিনিষেধ মেনে চলুন, নইলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। যদি কেউ প্রয়োজন ছাড়া অহেতুক ঘর থেকে বের হয় এবং সরকার ঘোষিত লগডাউনের বিধিনিষেধ অমান্য করে,তাহলে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) জানান, দেশে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় বে-সরকারী ভাবে জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা সহযোগীতা করছি। দিনাজপুর সদর, চিরিরবন্দর ও ফুলবাড়ী উপজেলায় ২৯ বিজিবি’র সদস্যরা টহলে নেমেছেন। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ বাড়ীতে অবস্থান করে কোন কারণ ছাড়াই মাক্স বিহীন কেউ যেন ঘরের বাহিরে না আসতে পারে সে জন্য আমরা অবিরাম কাজ করছি এবং বে-সরকারি ভাবে প্রশাসনকে সহযোগীতা করছি।

এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে ও করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে একযোগে কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর এই নির্দেশনায় দেশের সকল মানুষের সেবা করতে আমরা সহযোগীতা করছি। অভিযান কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজসহ থানা পুলিশ,বিজিবি ও আনছার সদস্যগণ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au