মগবাজারের ট্রাজেডি: তাৎক্ষণিক ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট নিয়ে ঝাঁপিয়ে পড়ে কমিউনিটি হাসপাটাল
ঢাকা: মগবাজারের ট্রাজেডির পর তাৎক্ষণিক ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট প্রদানে নিজ দায়িত্বে ঝাঁপিয়ে পড়ে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের মানুষ।
ঢাকা কমিউনিটি মেডিকেলের সুপারভাইজার স্বাধীন এসব তথ্য নিচ্শিত করেছেন। এসময় সকল ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ওয়ার্ড বয় ও অন্যান্য সকল স্টাফরা এ ঘটনায় বিশেষ ভুমিকা পালন করেছেন।
এজন্য আজ হাসপাটাল কতৃপক্ষ সকল স্টাফদের ধন্যবাদ জানান।
এদিকে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সর্বস্তরের স্টাফদের সাধারণ মানুষ ও বিভিন্ন মহল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছন।

মগবাজারের ট্রাজেডি: তাৎক্ষণিক ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট নিয়ে ঝাঁপিয়ে পড়ে কমিউনিটি হাসপাটাল
জানা যায়, ভবন ধসে যাওয়ায় আহত ২০০-২৫০ রুগীদের জরুরী সেবা প্রদান করেন কমিউনিটি হাসপাতাল। এবং তাদের নিজস্ব এ্যাম্বুলেন্স এর মাধ্যমে জরুরী রুগীদের প্রথমিক সেবা প্রধান করে, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা কমিউনিটি মেডিকেলের সুপারভাইজার স্বাধীন বলেন, আমরা হাসপাটালে আহত অসংখ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছি। তিনি বলেন, কমপক্ষে ২০০-২৫০ জন ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছি। এবং গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিতালে হস্তান্তর করেছি।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট নিয়ে সেবা প্রদানের জন্য ঝাঁপিয়ে পড়ি।
নতুন সময়/টিআই