জাতীয়

লকডাউনে শিমুলিয়া নৌরুটে ঈদের মতো ভিড়

  • 6:44 am - June 27, 2021

প্রচার ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আসছে কঠোর লকডাউন। সব রকম যানবাহন চলাচল বন্ধসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ রয়েছে। লকডাউনে শিমুলিয়া নৌরুটে ঈদের মতো ভিড়। এদিকে কঠোর লকডাউনের আগেই বাড়ি ফিরতে হবে। তাই শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ঈদের মতো বাড়ি যাওয়ার ভিড় যেন কমছেই না। ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রীদের প্রচণ্ড  চাপ রয়েছে ফেরিতে।

রোববার (২৭ জুন) শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সেখানে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। ফেরিতে গাদাগাদি করে গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়ে এবং বসে পদ্মা পার হতে দেখা গেছে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৪টি রোরো ফেরিসহ ১৬টি ফেরি চলাচল করছে। ফেরিতে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। কঠোর লকডাউনের আগেই যাত্রীদের গন্তব্যে যাওয়ার তাড়াহুড়া রয়েছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে যাওয়া যাত্রীদের পাশাপাশি ঢাকাগামী যাত্রীদের ভিড়ও রয়েছে। শনিবার বিকেলে ভিড় কিছুটা কমলেও রোববার সকাল থেকে ফেরিতে গাদাগাদি অবস্থাতেই পার হচ্ছে যাত্রীরা।

ঘরমুখো যাত্রী আয়শা আক্তার বলেন, লকডাউনের আগেই বাড়িতে চলে যাচ্ছি। আজ প্রচুর ভিড় রয়েছে ফেরিতে। ঢাকা থেকে আসা গোপালগঞ্জের যাত্রী মো. বাহাদুর বলেন, লকডাউন কতদিন থাকবে তার নিশ্চয়তা নাই। সামনে কোরবানি। এমনও হতে পারে ঈদ পর্যন্ত লকডাউন। ঢাকায় থেকে কি করবো? আয় রোজগার বন্ধ তাই বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ক্ষেতখামারে দিনমজুরি করলেও পেট চালানো যাবে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, লকডাউনকে সামনে রেখে যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। যানবাহনের বাড়তি চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে দুর্ভোগ নেই যাত্রীদের। রোববার ঢাকামুখো যাত্রীদের চাপ অনেক বেশি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au