আন্তর্জাতিক

মোদিকে ৯টি চিঠি দিয়ে একটিরও জবাব পাননি মমতা

  • 6:39 am - June 27, 2021

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৯টি চিঠি দিয়ে একটিরও জবাব পাননি পশ্চিমবঙ্গের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ মে  হ্যাটট্রিক করে নির্বাচনে জেতার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৯টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটিরও জবাব আসেনি। এই কারণে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ওপর চটেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন।

হিন্দুস্তান টাইমসের খবর— বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দেওয়া তো দূরের কথা, সেই চিঠিগুলোর প্রাপ্তি স্বীকারও করেনি প্রধানমন্ত্রীর সচিবালয়। কেন্দ্রের এমন আচরণে ক্ষুব্ধ রাজ্যসরকার বলছে— রাজনৈতিক কারণে প্রশাসনিক কাজকর্মের সমস্যা হচ্ছে। অভিযোগ, ভোটের রাজনীতিতে হেরে রাষ্ট্রীয় কাঠামো পরিপন্থি আচরণ করছে দিল্লি।

খবরে বলা হয়, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরই গত ৫ মে নরেন্দ্র মোদিকে চিঠি লিখে রাজ্যে অক্সিজেনের অভাবের বিষয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা, রেমডিসিভির, অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বাড়ানোর দাবি করেন মমতা। এর পর ৬ মে কিষাণ যোজনার বকেয়া মেটানো প্রসঙ্গে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ৭ মে ফের একবার অক্সিজেন সরবরাহের দাবিতে চিঠি লেখেন তিনি।

৯ মে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। এবার চিঠির বিষয় ছিল— কর প্রত্যাহারের দাবি। স্বেচ্ছাসেবী সংগঠন সরকারকে সাহায্য করতে যে অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর, ক্রায়োজেনিক ট্যাংক ও ওষুধ দিতে চাইছে, সেসব জিনিসের ওপর কর প্রত্যাহারের দাবি জানান মমতা। এর পর ১২ মে মমতা টিকার ঘাটতি প্রসঙ্গে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে টিকা আমদানির পরামর্শ দেন। সেই চিঠিতেই আবার টিকার কারখানার জন্য রাজ্যে জমি দিতে চান বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপর ১৪ মে চিঠি লিখে রাজ্যের হাসপাতালে অক্সিজেন কসেন্ট্রেটর বসানো নিয়ে নালিশ করে হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী। এরপর ২০ মে চিঠি লিখে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা। ২০ লাখ টিকার ডোজ চান তিনি। এরপর ৩১ মে আলাপন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে বিস্তারিত লেখেন মমতা।

তাছাড়া চিঠিতে আলাপনকে দিল্লিতে ডেকে পাঠানোর ঘোর বিরোধিতা করে সেই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান তিনি। এরপর সর্বশেষ চিঠি লেখেন ২৪ জুন। তাতে মমতা লেখেন, কোভ্যাক্সিন টিকাকে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্রুত অনুমোদন দেয়, তার জন্যে হস্তক্ষেপ করুক কেন্দ্র।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au