সারাদেশ

নাচোলে ৭শত গৃহহীনদের হাতে জমির দলিল ও চাবি হস্তান্ত

  • 12:27 pm - June 21, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় সারাদেশে ৫৩ হাজার ৪৩০টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর করে এ প্রকল্পের উদ্বোধন করেন। এরমধ্যে নাচোল উপজেলায় ৫’শত ভুমি ও গৃহহীন পরিবার পেল বাড়ি।

২০ জুন রোববার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল ও চাবি তুলে দেন ।

এর পরপরই উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে উপস্থিত তালিকাভুক্ত ভূমিহীন পরিবার গুলোর মাঝে বাড়ির দলিল সহ চাবি তুলে দেওয়া হয় ।

এ লক্ষ্যে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল সহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওঁরাও । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

ইউএনও সাবিহা সুলতানা জানান, সরকারের ঘোষণা করা মুজিব বর্ষের উপহার হিসেবে ভূমি ও গৃহহীন প্রত্যেকটি পরিবারকে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত পূর্বক অর্থাৎ ‘ক’ শ্রেণী পরিবারের জন্য ২ কক্ষ বিশিষ্ট সেমি- পাকা একটি বাড়ি এবং বাড়ির দলিলসহ চাবি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ।

এ উপজেলায় প্রথম পর্যায়ে ২’শত পরিবারকে বাড়ির দলিল সহ চাবি দেয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ৫’শত পরিবারের মাঝে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর শুরু হল । সীমিত সময়ে তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে বাড়ির দলিলসহ চাবি তুলে দেওয়া হবে ।

এছাড়া তৃণমূলে ভূমি ও গৃহহীন পরিবার বাছাই ,খাসজমি নির্ধারণ এবং বাড়ি নির্মাণে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ,উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ মিডিয়া সহযোগিতা করে যাচ্ছেন ।

এদিকে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহিণীদের জন্য ২শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক গৃহ নির্মাণ এবং “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ”এর কাজটি উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au