সারাদেশ

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৬০ টি ভূমিহীন গৃহহীন পরিবার

  • 12:03 pm - June 20, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৬০ টি ভূমিহীন গৃহহীন পরিবার।

রোববার সকালে গনভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় সাপাহারেও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরও ৬০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি দলিল, নামজারী ও খতিয়ান সম্বলিত একটি করে ফোন্ডার হস্তান্তর করা হয়। পরে উপজেলার হরিপুর এলাকায় গিয়ে নব নির্মিত ঘরের চাবি উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

এরআগে ভিডিও কনফারেন্স সংযুক্ত থেকে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার, উপকারভোগীদের সাথে কথা বলেন। এবং পাড়ায় পাড়ায় নেতা-কর্মীদের নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারী শাহ্ চৌধুরী প্রমূখ।

প্রসঙ্গত, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ উপজেলায় প্রথম ধাপে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে এ উপজেলায় আরও ৬০ টি পরিবার পেল জমিসহ আধাপাকা ঘর।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au