ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
জিয়াউল হক জুমন, আমিরাত প্রতিনিধি : আমিরাতে টাইপিং এর কাছে অনেক বাংলাদেশি প্রতারিত হন। বাংলাদেশি মালিকানাধীন বেশি বেশি টাইপিং প্রতিষ্ঠান হলে বাংলাদেশিরা উপকৃত হবেন। সংযুক্ত আরব আমিরাতের আজমান বাংলাদেশ সমিতি আজমানের সদস্য সচিব এম আবুল হাসনাত মালিকানাধিন ক্রিয়েটিভ এটাসস্টেশন এন্ড বিজনেসম্যান সার্ভিসেস সেন্টার এল এল সির উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
শুক্রবার (১২জুন২০২১)আজমানের শিল্প নগরী এলাকায় ফিতা কেটে এর উদবোধন করা হয়। এ সময় প্রধান বক্তা ছিলেন কন্সুলেটের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম।
সেলিম উদ্দিন চৌধুরী ও হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর, বাংলাদেশ সমিতি আজমানের আহবায়ক আব্দুল আলিম, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সিনিয়ির সহ সভাপতি ইস্মাইল গনি চৌধুরী, বাংলাদেশ সমিতি আজমানের যুগ্ম আহবায়ক প্রকৌশলী জিল্লুর রহমান,
বৃহত্তর চট্টগ্রাম সমিতির আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, কমিউনিটি নেতা প্রকৌশলী মহি উদ্দিন ইকবাল, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব, চৌধুরী গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাবেক সি আই পি বদরুল ইসলাম চৌধুরি, বাংলাদেশ সমিতি আজমানের আহবায়ক কমিটির সদস্য সি আই পি সাইদুর রহমান,
সেখ করিম, আব্দুল বাছিত, আবির বিজনেস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইয়াকুব সুনিক, বাংলাদেশ সমিতি শারজাহের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, আজমানের ব্যবসায়ি নুরুল হক নুরু, বাংলাদেশ বিজনেস ফোরাম সভাপতি কামাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুলাঊড়া সমিতি আমিরাতের সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি নজরুল ইসলাম রুহেল, ইসমত আলী,
কমলগঞ্জ সমিতি আমিরাতের সভাপতি এম এ মুহিত চৌধুরি, সহ সভাপতি রুজেল তরফদার, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি লিটন তালুকদার, সহ সভাপতি জালাল উদ্দিন মন্তর, ব্যবসায়ি নজরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মীর্জা আবু সুফিয়ান,
সিলেট জেলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, বাঘা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা ইউএ ইর সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম, রফিক মোর্শেদ, আব্দুল মবিন সহ কমিউনিটির নানা স্তরের নেতৃবৃন্দ।
পরে দেশ জাতি ও ব্যবসার উন্নতি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আব্দুস সবুর।
এ সময় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এম আবুল হাসনাত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে এ প্রতিষ্ঠান কাজ করবে বলে জানান।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au