সারাদেশ

স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ

  • 6:43 am - June 14, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:হাসপাতালে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী দুইজন নবজাতকের মায়েদের হাতে তুলেদেন এবং তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো একটি মশারী এবং নবজাতকের পরিধানের জন্য কিছু কাপড়।

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আখতারুজ্জামান, কমপ্লেক্সের উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিয়া আলম,মেডিকেল অফিসার মো: নূর-ই-আলম খুশরোজ আহম্মেদ,ডেন্টাল সার্জন ডা.মো: সাজেদুর রহমান প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান বলেন, বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতালে গর্ভবতি মায়েদের সিজারের পরিবর্তে স্বাভাবিক সন্তান প্রসবে প্রধান্য দেয়া হচ্ছে।
গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব বলতে নরমাল ডেলিভারিকেই বুঝায়। আগে সন্তান জন্মদানের জন্য নরমাল ডেলিভারিই ছিল স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে সন্তান জন্মদান বহুগুণে বেড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ফলে একজন মা সারাজীবন ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে জীবন পার করতে হয়, যা স্বাভাবিক জীবনের পরিপন্থী। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার।

গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবরকম ব্যবস্থা রয়েছে। গর্ভবতি মায়েদের সার্বক্ষণিক দেখাশুনা করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৬জন মিডওয়াইফ র্নাসসহ কয়েকজন সিনিয়র নার্স রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এমনকি যদি কনো গর্ভবতি মায়ের স্বাভাবিক গর্ভপাতের সময় কোনো সমস্যা হয় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠাতে এ্যম্বুলেন্স পর্যন্ত ফ্রি ব্যাবস্থা রয়েছে। বর্তমানে প্রতিমাসে ৫০-৬০জন গর্ভবতি মায়েদের স্বাভাবিক প্রসব করা হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। পরবর্তিতে যাতে শতাঅধিক স্বাভাবিক প্রসব হয় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au