সারাদেশ

আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তের প্রতিবেদন দাখিল

  • 5:00 pm - June 11, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদন পেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (বেসরকারি কলেজ শাখা) এর সহকারী পরিচালক অভিযুক্ত অধ্যক্ষকে ৩ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল কাদের ৭ জুন ৩৭.০২.০০০০.১০৫.২৭.০২০.১৯.৩৬৮ নং স্মারকে তদন্ত প্রতিবেদনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে এক পত্রে বলেছেন, গোপাল চন্দ্র হালদারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ঢাকা অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্ত শেষে মতামত ব্যক্ত করেন যে,

১। যিনি বিধি মোতাবেক ১ম নিয়োগ প্রাপ্ত থাকবেন তিনিই এমপিওভুক্ত হবেন। কিন্তু সংশ্লিষ্ট কলেজে ইতিহাস ও ইসলামের ইতিহাস বিষয়সহ কয়েকটি বিষয়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বাদ দিয়ে পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনী। ২। কলেজ পরিচালনা পর্ষদের ০৯/০৭/২০০৪ খ্রি. তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিহাস বিষয়ের প্রভাষক গোপাল চন্দ্র হালদার ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক শম্ভু চরণ মন্ডলকে বিধি বহির্ভূতভাবে চাকরী হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

৩। কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামের দু’টি ৩য় বিভাগ স্বত্ত্বেও অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান এবং এমপিওভুক্ত করা হয়েছে যা বিধি সম্মত নয়। এছাড়া অধ্যক্ষ হিসাবে নিয়োগে কোন বিধি বিধান অনুসরণ করা হয়নি। ৪। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজে পাঠদানের স্বার্থে জনাব এসএম সাইদুল ইসলামকে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে চাকরীর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে (যদিও ডিগ্রি স্তরে সংশ্লিষ্ট বিভাগ/বিষয় নেই, কোন শিক্ষার্থীও নেই) অধ্যক্ষ হিসেবে নয়।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে সত্য বলে তদন্ত কর্মকর্তার কাছে মনে হয়েছে। এমতাবস্থায় কলেজ অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামকে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দান এবং সভাপতি, গভর্ণিং বডিকে মতামত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au