ধর্ম

সাপাহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

  • 9:57 am - June 10, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনের অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সাড়ে ১১টার দিকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সাপাহার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি উত্তম কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সাপাহার উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাষ্টার, মোতাহার হোসেন চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

দৃষ্টিনন্দন মসজিদগুলোতে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au