ঘটনা প্রবাহ

লোডশেডিং এর জন্য বাঘারপাড়ার বিদ্যুৎ পরিচালিত কর্মকর্তাদের স্বর্ণ পদক দেওয়া হয়!

  • 3:24 pm - June 01, 2021

বাঘারপাড়া প্রতিদিন, যশোর জেলা বাঘারপাড়া উপজেলা এলাকায় বিদ্যুতের লোডশেডিং এর কারণে অস্বস্তিতে সাধারণ মানুষ।

সাধারণ মানুষের অভিযোগ, লোড শেডিং এর জন্য বাঘারপাড়ার বিদ্যুৎ পরিচালিত কর্মকর্তাদের স্বর্ণ পদক দেওয়া হয়। তাদের অভিযোগ, মানুষকে কষ্ট দিয়ে এ স্বর্ণপদক দিয়ে কি হবে?

সাধারণ মানুষের আরো অভিযোগ, অকারনে বেশ কয়েকবার অত্র এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বাঘারপাড়া উপজেলার এক বাসিন্দা বলেন, আমাদের এলাকার ভিতরে বিদ্যুতের সার্ভিস মোটেও ভালো না।

দোকলা ইউনিয়নের জলিল মিঞা বলেন, অন্যান্য এলাকায় বিদ্যুতের সার্ভিস অনেক ভালো। আমাদের এলাকায় বিদ্যুতের সার্ভিস মোটেও ভালো না। তারা নিজেদের কেরামতিতে চলে।

নারিকেলবাড়িয়া ইউনিয়নের মশিউর রহমান বলেন, এখানে যারা বিদ্যুৎ সার্ভিস পরিচালনা করেন তারা নাকি বিভিন্নভাবে পুরস্কার পান। কিভাবে তারা পুরস্কার পায় তা আমার বোধগম্য নয়।

ধলগ্রাম ইউনিয়নের নাম অপ্রকাশ্যে মোল্লাবাড়ির এক ব্যক্তি বলেন, প্রতিদিন ৪ থেকে ৫ বার আমাদের এলাকার বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়। ট্রান্সমিটার অথবা অন্য কোন সমস্যা হলে কোনো খোঁজ-খবর নেয় না বিদ্যুৎ অফিস। তাদের কে ফোন করে বারবার জানাতে হয়।

ধলগ্রাম ইউনিয়নের একাধিক বাসিন্দারা জানান, জরুরী বিদ্যুৎ সেবা সার্ভিসের মোবাইল নাম্বারে ফোন দিলে তারা মোবাইল ফোন রিসিভ করেনা। জরুরী কোন কাজে তাদের ফোন করা হলে তারা বিরক্ত বোধ করেন।

বল্লামুখ গ্রামের এক ডাক্তার বলেন, আমাদের দরকারী কাজে এখান থেকে বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা অসন্তুষ্ট থাকে। অনেক সময় শাস্তি হিসেবে বিদ্যুৎ বন্ধ করে রাখে।

দশ পাকিয়া গ্রামের শিমুর সরদার বলেন, বাঘারপাড়ায় যিনি বিদ্যুৎ পরিচালনা করেন তিনি নাকি স্বর্ণপদক পান। এভাবে লোডশেডিং এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার কোন মানে হয়না। সাধারণ মানুষ যদি কষ্ট পায় তাহলে স্বর্ণপদক যে কি হবে?

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ডিজিএম আতিকুর রহমান চৌধুরী বলেন, এখানে বিদ্যুৎ সার্ভিসের জন্য স্বর্ণ পদক দেওয়া হয় অথবা পুরস্কার দেওয়া হয় এমন কথা আমার জানা নেই।

লোডশেডিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন লোডশেডিং না এখন ঝড় বৃষ্টির সময় আমাদের প্রয়োজন হলে বিদ্যুৎ বন্ধ করে রাখি আবার ছেড়ে দিই।

দিনে ৪ থেকে ৫ বার লোডশেডিং হয় আর আপনাদের মোবাইল নাম্বারে ফোন দিলে আপনারা বিরক্ত বোধ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই তবে লোডশেডিং নাই।

ডিজিএম বলেন, আমরা বিদ্যুতের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের বিদ্যুতের সার্ভিসের জন্য অত্র এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করবেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au