শুভেচ্ছা বার্তা

পদোন্নতি হওয়ায় সৈয়দ নুরুলকে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের অভিনন্দন

  • 9:16 am - May 03, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃতিসন্তান সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। একই সঙ্গে তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা এই পদোন্নতি পেয়েছেন।

২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ, ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মনিরুজ্জামান ও ঢাকার পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে সৈয়দ নূরুল ইসলাম পদোন্নতি পাওয়ায় শিবগঞ্জ উপজেলা পরিষদ ও শিবগঞ্জ পৌরসভা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি শিবগঞ্জ উপজেলাবাসি ও সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব’র পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন।

এই শাখার আরও খবর

পাবনা- আর,এম,একাডেমী S.S.C ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন…

ডিএমপির শ্রেষ্ঠ এসআই হলেন আকাশ

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন রাজধানীর মিরপুর থানার মফিজুর রহমান আকাশ। মিরপুর থানা এলাকায় অপরাধ দমনে অবদানের জন্য তাকে…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলস

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের প্রোপ্রাইটর ও পরিচালক আর অফ এস ফয়সাল আহাম্মেদ রাজু তার কোম্পানির পক্ষ থেকে সবাইকে…

রাজশাহীবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ সৈয়দা বদরুন নেসা

জিল্লুর রহমান জয় : রাজশাহীবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ, সহকারী অধ্যাপক, লেখক ও গবেষক সৈয়দা বদরুন নেসা (বরেন্দ কলেজ, রাজশাহী)। এছাড়াও তিনি…

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যশোরের বাঘারপাড়া নবনির্বাচিত চেয়ারম্যান রবি

নিজস্ব প্রতিনিধি : দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। রবিউল ইসলাম রবি তার এলাকার সকল মানুষ…

বাগমারাবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক জিল্লুর রহমান জয়

রাজশাহী জেলার বাগমারা উপজেলাবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক জিল্লুর রহমান জয় (তথ্য বিষয়ক সম্পাদক, নতুন সময় ২৪.কম ও নতুন প্রভাত, রাজশাহী)। তিনি…

সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোস্তাকিম

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ধর্ম যার যার উৎসব সবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা ৩ আসনের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au