শুভেচ্ছা বার্তা

সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোস্তাকিম

  • 7:27 pm - May 01, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ধর্ম যার যার উৎসব সবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা ৩ আসনের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী এ বি এম মোস্তাকিম।

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি কামনা করেন। সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার।

পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আমাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি জানান, মহামারী করোনাভাইরাস এর কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ প্রায়ই দুই বছর পরে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজ কিছুটা প্রাণ খুলে নি:শ্বাস নিতে পারছি। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

সেইসাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর এবং তাদের যথাসাধ্য সাহায্য করা। যাহাতে সমাজের অসহায় মানুষ আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা। সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক প্রতিটি মানবের উপর। (ঈদ মোবারক)

এই শাখার আরও খবর

পাবনা- আর,এম,একাডেমী S.S.C ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন…

ডিএমপির শ্রেষ্ঠ এসআই হলেন আকাশ

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন রাজধানীর মিরপুর থানার মফিজুর রহমান আকাশ। মিরপুর থানা এলাকায় অপরাধ দমনে অবদানের জন্য তাকে…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলস

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের প্রোপ্রাইটর ও পরিচালক আর অফ এস ফয়সাল আহাম্মেদ রাজু তার কোম্পানির পক্ষ থেকে সবাইকে…

রাজশাহীবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ সৈয়দা বদরুন নেসা

জিল্লুর রহমান জয় : রাজশাহীবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ, সহকারী অধ্যাপক, লেখক ও গবেষক সৈয়দা বদরুন নেসা (বরেন্দ কলেজ, রাজশাহী)। এছাড়াও তিনি…

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যশোরের বাঘারপাড়া নবনির্বাচিত চেয়ারম্যান রবি

নিজস্ব প্রতিনিধি : দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। রবিউল ইসলাম রবি তার এলাকার সকল মানুষ…

বাগমারাবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক জিল্লুর রহমান জয়

রাজশাহী জেলার বাগমারা উপজেলাবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক জিল্লুর রহমান জয় (তথ্য বিষয়ক সম্পাদক, নতুন সময় ২৪.কম ও নতুন প্রভাত, রাজশাহী)। তিনি…

কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সালাম বিশ্বাস’র ঈদ শুভেচ্ছা

ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে কলাপাড়া বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আঃ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au