জাতীয়

পুরনো রূপে ফিরছে ঢাকা!

  • 1:35 pm - April 26, 2021
বিধি-নিষেধের মধ্যেও পুরনো রূপে ফিরছে রাজধানী!

ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে চলমান বিধিনিষেধ আরোপ করে সরকার। চলমান কঠোর এ বিধিনিষেধের মধ্যে শর্তসাপেক্ষে শপিংমল ও দোকানপাট খোলায় রাজধানীতে বেড়েছে জনসমাগম।

বিধিনিষেধে শুধু গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে বেড়েই চলছে যানবাহনের চাপ।
সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা, নতুন বাজার, বিশ্বরোডের মোড়, বনানী, কুর্মিটোলা, মাটিকাটা, কালশী মোড়, মিরপুর ১৪, ১৩, ১২, ১১, ১০, ৭, ৬, ২ ও ১ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদামাটাভাবেই দায়িত্ব পালন করেছেন। এসব এলাকায় তেমন কোনো যানবাহন গতিরোধ করতে দেখা যায়নি। ঢিলেঢালাভাবে পালিত হয়েছে ‘লকডাউনের’ ১৩তম দিন। সকাল ৯টার দিকে রাজধানীতে অফিসগামী মানুষের চাপ লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কমে যায় মানুষ ও যানবাহন।

অফিসগামী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফাইজুল আহমেদ বলেন, ‘এ লকডাউনে গণপরিবহন বাদে রাস্তায় সবকিছুই চলাচল করছে। অফিস-আদালত, দোকানপাট ও শপিংমল খুলে গেছে। ঢাকা যেন আগের রূপে ফিরতে শুরু করেছে। বাড়ছে মানুষ ও যান্ত্রিক কোলাহল। ’

মিরপুর ১৪ নম্বর এলাকার সবজি বিক্রেতা মো. কবির বলেন, সকাল থেকে ভালোই বিক্রি করেছি। মানুষ এখন ঘর থেকে যখন তখন কেনাকাটা করতে বের হয়। তবে আজ একটু গরম বেশি থাকায় দুপুরে ক্রেতা কম। ’

বনানীতে যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা চালক মো. শুভ বলেন, ‘সকালে অফিস টাইমে রাস্তায় বের হলে বুঝার উপায় নেই দেশে ‘লকডাউন’ চলছে। অফিস শুরুর সময় আর ছুটির সময় রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকে। এ সময় রাস্তায় চেক পোস্টগুলোতে যানজটের সৃষ্টি হয়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, সকালে আর বিকেলে রাস্তায় মানুষ ও যানবাহন বেশি দেখা যায়। দুপুরের দিকে গরম থাকায় মানুষ কম বের হচ্ছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাফেরা দেখে মনে হয় আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী।

এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের অফিস ও পরিবহন বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au