#লগডাউনের একাদশ দিনে বেড়েছে যানবাহনের চাপ
#আয়-রোজগারের আশায় ঘর থেকে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
ঢাকা: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের চলছে একাদশ দিন।
আজ শনিবার (১৪ এ এপ্রিল) দেখা যায়, এ কঠোর বিধিনিষেধের একাদশ দিনে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে যানবাহনের চাপ। আয়-রোজগারের আশায় ঘর থেকে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
শপিংমল ও দোকানপাট খোলার খবরে সকাল থেকে বিভিন্ন ঘাটে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
সোমবার থেকে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার খবরে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এদিকে সব ফেরি ঘাটে বেড়েছে ঢাকাগামী যাত্রীদের ভিড়। ফেরিতে চাপ বাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট ও ট্রলারে নদী পার হচ্ছেন অনেকেই।