জাতীয়

সড়কে বেড়েছে যানবাহনের চাপ

  • 11:47 am - April 22, 2021
সড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমন রোধে চলছে সারাদেশে সরকার ঘোষিত লগডাউন। দেশে চলমান বিধিনিষেধের নবম দিনেও রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, লগডাউনে গণপরিবহন ছাড়া রাজধানীতে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলছে। কিছু কিছু সময় পুলিশ যানবাহন চালকদের সঙ্গে কথা বলে কিছু গাড়ি ছেড়ে দিচ্ছে আবার কিছু গাড়ি বসিয়ে রাখছে। এরপর আবার তাদেরও ছেড়ে দিচ্ছে।

এদিকে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই রাস্তায় বেরিয়েছেন, বলছেন রিকশা ও অটোরিকশার চালকেরা।

দেখা যায়, সকালের দিকে বেশ কিছু চেকপোস্টগুলোতে পুলিশের তল্লাশি না থাকায় অবাধে চলাচল করেছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও রিকশা। পরে চেকপোস্টে পুলিশ তল্লাশি শুরু করলে অনেক জায়গায় দেখা দেয় যানজট।

জরুরি সেবা খাতের অনেক কর্মী প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন না থাকায় পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে নিজস্ব গাড়ি নিয়ে বের হওয়া কেউ উপযুক্ত কারণ দেখালে মামলা দিয়েছে পুলিশ। যার কারণে অনেকে মিথ্যার অজুহাত দেখাচ্ছেন।

পুলিশ জানায়, মানুষ অনেক ধরণের মিথ্যা অজুহাত দিয়েও রাস্তায় বের হচ্ছে। তার উপর তারা কোনো ধরণের স্বাস্থবিধিও মানছে না। তাদের বিরুদ্ধেই আমরা আইন অনুযায়ি ব্যবস্থা নিচ্ছি।

অনেক জায়গায় রাস্তায় রিকশা উল্টিয়ে রেখেছে পুলিশ। তবে রিকশাচালকেরা বলছেন, পেটের ক্ষুধা মেটাতেই পথে নামতে বাধ্য হয়েছেন তারা। কোনো আর্থিক সহযোগিতা না দিয়ে গরীবের ওপর এমন কঠোর হওয়ায় ক্ষোভ জানান তারা।

রিকশাচালকেরা বলেন, আমাদের পরিবার নিয়ে চলতে হয়। আয় উপার্জন না করলে তো আমাদের না খেয়েই মরে যেতে হবে। পুলিশ প্রাইভেট কারের কাছে আইন দেখাতে পারে না শুধু আমাদের বেলাতেই বেশি আইনটা প্রয়োগ হয়। যত আইন সব গরিবের জন্য।

দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই বাধ্য হয়ে রাস্তায় বেরিয়েছেন বলে জানিয়েছেন একাধিক সিএনজি ও অটোরিকশা চালকেরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au