আন্তর্জাতিক

রুশ সুন্দরীর নামে এক বছরে ১৯৯ টি মামলা

  • 7:01 am - April 17, 2021

নতুন সময় ডেস্ক : রাশিয়ান সেলিব্রিটি ও সামাজিকমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব বিখ্যাত সুন্দরী নাসতিয়া ইভলিভা। তবে এবার তিনি সংবাদ শিরোনাম হয়েছেন আইন লঙ্ঘনের রেকর্ড গড়ে।

ইনস্টাগ্রামে ইভলিভার অনুরাগীর সংখ্যা ১ কোটি ৮৭ লাখ। তার সঙ্গে এই সুন্দরী ছাড়িয়ে গেছেন ট্রাফিক আইন ভাঙার রেকর্ড, অন্তত তেমনটাই দাবি করছে মস্কো পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত এক বছর জুড়ে মোট ১৯৯ খানা ট্রাফিক আইন উল্লঙ্ঘনের মামলা জমা হয়ে আছে ইভলিভার বিরুদ্ধে। ট্রাফিক আইন সংক্রান্ত যা কিছু অপরাধ হতে পারে, তার সবক’টিই রয়েছে ইভলিভার কুকীর্তির খাতায় এক এবং একাধিক বার করে!

ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে অন্যদের হেনস্তা করা নাকি তার পক্ষে স্বাভাবিক ব্যাপার! এর পাশাপাশি রয়েছে নিষিদ্ধ জায়গায় বহু বার গাড়ি পার্ক করে রাখা, ডবল লাইন ক্রস করা, নিষিদ্ধ রুটে টার্ন নেওয়ার মতো অপরাধও!

ইভলিভাকে রুশ পুলিশ ১৯৯ টি মামলা জন্য জমা হওয়া টাকা মিটিয়ে দিতে বলে।ইবলিভা জানান, এই বিশাল পরিমাণ টাকা তার পক্ষে মেটানো সম্ভব নয়। পরিণতিতে পুলিশ তার ল্যাম্বরগিনি গাড়িটা তুলে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন ইভলিভা! তার এখন কেবল একটাই চিন্তা- কবে তিনি এই জরিমানা মিটিয়ে গাড়িটা ফেরত আনতে পারবেন! আর আবারও রাস্তায় গাড়ি ছোটাতে পারবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au