আন্তর্জাতিক

‘অন্য জায়গা থেকে লোক এনে পশ্চিমবঙ্গে করোনা ছড়াচ্ছে বিজেপি’

  • 8:58 am - April 15, 2021

নতুন সময় ডেস্ক : ভারতে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করল দেশটি। পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে সংক্রমণ।

এর জন্যে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দোষারোপ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক অভিযোগে মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঢোকানো হাজার হাজার লোক করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। বুধবার জলপাইগুড়ির জনসভায় এ কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে বহিরাগত ঢোকানো নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই অভিযোগ নতুন নয়।

নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের আগে থেকেই এ বিষয়ে সরব অবস্থানে আছেন মমতা। তার ভাষায়, বাংলায় ভোট করাতে বিজেপি বিহার-উত্তরপ্রদেশ থেকে সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে। মাথায় গেরুয়া রংয়ের কাপড় বেঁধে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ হবে। তার আগে বুধবারই ছিল প্রচারণার শেষ দিন। কারণ নতুন নিয়মে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই প্রচারণা শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au