জাতীয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া কর্মসূচি

  • 8:25 am - April 12, 2021

নতুন সময় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি। মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সোমবার বাদ যোহর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ বিকেল ৪ টায় ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা হবে।

৭ দিন ব্যাপী কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের: খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এজন্য আজ সোমবার থেকে ৭দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচি পালন করতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার জন্ম দোয়া চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন,’ গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর আশু রোগমুক্তির জন্য নিজ নিজ ধর্মের রীতিনীতি মেনে দোয়া ও প্রার্থনার আয়োজনে অনুরোধ করছি। আপনারা সবাই ম্যাডার আশু রোগমুক্তি কামনায় নফল রোজা রাখেন ও নফল নামাজ আদায় করবেন।

মসজিদে মসজিদে ঘরে ঘরে খতমে কোরআন, মিলাদ মাহফিল দোয়া ও বিশেষ মোনাজাত আয়োজন করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মা-বোনদের প্রতি অনুরোধ, আপনারাও ম্যাডামের জন্য নফল নামাজ আদায় ও রোজা রাখেন। পারলে গরীব অসহায় মানুষকে দুমুঠো খাবার দেন।’ এখন পর্যন্ত কোনো উপসর্গ নেই : বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

আজ সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে করোনার কোনও উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শুধু তিনি নন, করোনায় আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো। তিনি বলেন,২৪ ঘণ্টাই ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au