আন্তর্জাতিক

মিয়ানমারে নিহতের সংখ্যা ৬শ ছাড়াল

  • 5:34 am - April 10, 2021

নতুন সময় ডেস্ক : মিয়ানমারের সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শহরাঞ্চল থেকে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির নিরাপত্তাবাহিনীও বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একের পর এক গুলি ছুড়েও মানুষকে দমাতে পারছে না সেনাশাসকরা। গত দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে ২৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে অভ্যুত্থানের পর মোট ৬১৪ জন প্রাণ হারালেন।

দেশটির প্রতিষ্ঠিত সংগঠন এএপিপি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। শুক্রবার (৯ এপ্রিল) মিয়ানমার নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে কোন কোন সংবাদ মাধ্যম বলছে এদিনের নিহতের সংখ্যা ২০ এর অধিক। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছের শহর বাগোতে শুক্রবার নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে।

সেখানে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ একটি প্যাগোডার পাশে স্তূপ করে রাখা হয়েছে। অবশ্য অনলাইন নিউজ ম্যাগাজিন মাওকুন অবশ্য ২০ জন নিহত হওয়ার কথা বলেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের খবরে বলা হয়, নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, নিরাপত্তাবাহিনী প্যাগোডাটি ঘিরে রেখেছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত সেখানে ৬১৪ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স (এএপিপি)। নিহতদের মধ্যে ৪৫টি শিশুও রয়েছে। তবে সেনাবাহিনী বলছে, তাদের কাছে ২৪৮ জনের মৃত্যুর রেকর্ড আছে। তাদের তথ্যানুযায়ী, বিক্ষোভ দমন করতে গিয়ে ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দেশটিতে পুলিশি হেফাজতে রয়েছেন প্রায় তিন হাজার প্রতিবাদী। সেনাবিরোধী বিক্ষোভকে সমর্থন জানানোয় গোটা দেশে একশোরও বেশি শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে পাইং তাকোন নামে বছর চব্বিশের এক অভিনেতাকে তার ইয়াঙ্গুনের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে সেনারা।

তার বোন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা কয়েক দিন ইয়াঙ্গুনে বাবা-মায়ের বাড়িতে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ সেনার ৮টি গাড়ি ও ৫০ জন সেনা তাদের বাড়ি ঘিরে ফেলে। তাকে কোথায় নিয়ে রাখা হয়েছে, তা তার পরিবার জানে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au