আন্তর্জাতিক

বিশ্বে আক্রান্ত ছাড়ালো সাড়ে ১৩ কোটি

  • 5:32 am - April 10, 2021

নতুন সময় ডেস্ক : মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ হাজার ৩শ ৬৬ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে, ৩ হাজার ৬৪৭ জন। এসময়ে শনাক্ত হয়েছেন ৮ লাখ ১১ হাজার ২১০ জন। টিকা কার্যক্রম চললেও মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় চরম অস্বস্তিতে বিশ্ববাসী।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৩ লাখ ১৫ হাজার ১৮৩ জন এবং মৃত্যু ছাড়িয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৭৮২ জন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ২২৭ জন।

প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২ হাজার ৭৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৮৪০ জনের।

সংক্রমণে ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার ফুটবল প্রিয় দেশ ব্রাজিলে হু হু করে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪ জন এবং মারা গেছে ৩ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন।

সংক্রমণে ১৪তম স্থানে থাকলেও মৃত্যুতে তৃতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আমেরিকার আরেক দেশ মার্কিন সীমান্তবর্তী মেক্সিকোতে এখন পর্যন্ত ২২ লাখ ৭২ হাজার ৬৪ জন সংক্রমিত হলেও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ২০ জনে।

সংক্রমণে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪৬৭ জনের।

এদিকে, আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে ইমান্যুয়েল ম্যাক্রোর ফ্রান্স। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯ লাখ ৮০ হাজার ৫০১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৩৯৫ জনের।

আর সংক্রমণে পিছিয়ে পড়ে পঞ্চম স্থানে জায়গা পেলেও মৃত্যুতে ঠিকই ফ্রান্সের ওপরে পুতিনের রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪৬ লাখ ২৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হলেও লাখ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, ১ লাখ ২ হাজার ২৪৭ জন।

এছাড়া আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ ও ইতালি সপ্তম স্থানে থাকলেও স্পেনকে টপকে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে এরদোগানের তুরস্ক। যাতে নবম স্থানে নেমে গেছে স্পেন এবং জার্মানি আছে দশম স্থানে। এ ছাড়া আক্রান্ত বেড়ে বাংলাদেশের অবস্থান একধাপ কমে ৩৩তম স্থানে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au