আন্তর্জাতিক

বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন কিম কার্দাশিয়ান

  • 8:37 am - April 07, 2021

নতুন সময় ডেস্ক : অতিধনীদের অভিজাত বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন মার্কিন রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান। বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, কিমের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছুঁয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪শ’ কোটি টাকারও বেশি। প্রসাধনী, পোশাক ব্র্যান্ড, টিভি, বিজ্ঞাপন ও বিনিয়োগ থেকে এ আয় হয়েছে তার।

বিবিসি ও আলজাজিরার খবর বলছে, বিশ্বে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ারের একজন কিম।  এ তালিকায় শীর্ষে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১৭৭ বিলিয়ন ডলার। বিগত বছরে বেশ কয়েকজন মার্কিনি শত কোটির ক্লাবে নাম লেখান। তাদের মধ্যে রয়েছে বাম্বল ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা হুইটনি ওলফ হার্ড, পরিচালক টাইলার পেরি ও ক্যাসিনো ব্যবসায়ী শেলডন আডেলসনের বিধবা স্ত্রী মিরিয়াম আডেলসন।

আগে থেকে এ তালিকায় আছেন কিমের সঙ্গে আলাদা থাকা স্বামী কেনি ওয়েস্ট। তবে প্রসাধনী ব্যবসার মূল্য বেশি দেখানোর কারণে তালিকায় স্থান পেয়েও পরে ছিটকে পড়েন কিমের সৎবোন রিয়্যালিটি শো তারকা কাইলি জেনার। ফোর্বস জানায়, গত অক্টোবরে কিমের সম্পত্তির পরিমাণ ছিল ৭৮ কোটি ডলার। পরের পাঁচ মাসে প্রসাধনী ও পোশাক ব্যবসা থেকে বড় অঙ্কের টাকা যোগ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে।

সোশ্যাল মিডিয়ায় কিমের ব্যাপক প্রভাব রয়েছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ২১.৩ কোটি ও টুইটারে সাত কোটির কাছাকাছি। সেখানে তিনি করোনার লকডাউনে স্কিমস লাউঞ্জওয়্যারের ব্যাপক প্রচার চালান। এ পোশাকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে হালে। গত ফেব্রুয়ারিতে র্যা পার কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিমের। তাদের সাত বছরের সংসারে রয়েছে চার সন্তান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au