শোক বার্তা

অন্তিম শয়নে রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেন

  • 7:47 am - April 01, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে রাজশাহীর ভুবন মোহন শহীদ মিনার প্রাঙ্গণে সর্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ টিকাপাড়া থেকে মহানগর ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দোয়া শেষে পাশেই টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বরেণ্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনাসাধারণ অংশ নেন।

জানাজা নামাজের আগে সেখানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেয়র খায়রুজ্জামান লিটন। স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- ভাষা সৈনিক আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও কবি আরিফুল হক কুমার। এছাড়া তার জানাজা নামাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, ঋতিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফএম এ জাহিদ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত কারণে বুধবার (৩১ মার্চ) বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভাষাসৈনিক আবুল হোসেনের বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সহধর্মিণী আগেই মৃত্যুবরণ করেছেন। আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, বুধবার দুপুরের পর হঠাৎ করেই তার বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিকেল ৪টা ১৫ মিনিটে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জীবদ্দশায় রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অসাম্প্রদায়িক আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au