ওপার বাংলা

গ্রীসে দুই টি বাংলা স্কুল পেলো পাঠ্য বই

  • 6:22 am - April 01, 2021

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ :গ্রীসের এথেন্সে দুইটি বাংলাদেশি স্কুল, বাংলাদেশ দোয়েল একাডেমি এবং বাংলা-গ্রিক এডুকেশন সেন্টার-এর শিক্ষার্থীদের হাতে পৌঁছলো নতুন পাঠ্যপুস্তক।

বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এথেন্সের দুটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের বাংলা পাঠ্য পুস্তক তুলে দেন । পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিশুরা তাদের আনন্দ প্রকাশ করে । এছাড়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে । পাঠ্যপুস্তক হস্তান্তরকালে রাষ্ট্রদূত এই করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার্থীদের নিজ নিজ পাঠে মনোনিবেশ করতে উৎসাহ দেন এবং দ্রুত করোনা মহামারী থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এসময় দুটি স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ করোনা মহামারীর মধ্যেও দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে পাঠ্যপুস্তক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, করোনা মহামারীর কারণে গ্রীসের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসে যথাযথ কর্তৃপক্ষ এথেন্সে পাঠ্যপুস্তক প্রেরণ করতে পারেনি । বিকল্প ব্যবস্থায় শেষপর্যন্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেন ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au