আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র: বাইডেন

  • 4:15 pm - March 26, 2021

নতুন সময় ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের মূল্যায়ন করে এবং আগামী ৫০ বছর ও তার পরের সম্পর্ক মজবুত করতে প্রত্যাশী। তিনি একটি বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বকে মূল্য দেয় এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি যৌথ অঙ্গীকার শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তি গঠন করে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আগামী ৫০ বছর এবং তারও বেশি সময় ধরে আমাদের দেশের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এই প্রতিশ্রুতিগুলোকে শক্তিশালী করার জন্য তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে উদগ্রীব।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আজ বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক ভিডিও বার্তায় তার প্রেসিডেন্টের চিঠি পাঠ করেন। বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতি এবং দুর্দান্ত আশা ও সুযোগের দেশ হিসেবে আখ্যায়িত করে বাইডেন বাংলাদেশের জনগণকে তাদের ‘অসাধারণ সাফল্যের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।

তিনি বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গার আশ্রয় মানবতা ও উদারতা বিশ্বের জন্য একটি উদাহরণ উল্লেখ করে বলেন, এই সংকটের টেকসই সমাধান খুঁজতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দৃঢ় অংশীদার হতে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করে বলেন, তার প্রশাসন এই গুরুত্বপূর্ণ বিষয়ে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তিনি এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিনে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি যখন আপনারা জাতি হিসেবে স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন করছেন।

বার্তায় তিনি ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের কাহিনী বিশ্বের কাছে একটি শিক্ষণীয় হবে। বাঙালি জাতির জন্ম অন্যান্য দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মিলার বলেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে সম্মান করেন এবং বাংলাদেশের জনগণের অসাধারণ অগ্রযাত্রাকে স্যালুট জানান। তিনি বলেন, আমরা সকল বাংলাদেশীদের জন্য একটি উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা জানাই, যারা জাতির প্রতিষ্ঠায় ত্যাগ এবং গণতান্ত্রিক নীতিকে সম্মান করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au