সারাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

  • 12:06 pm - March 23, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিবাদে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা ।

বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক আনন্দ কুমার গুপ্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক জয়রাম প্রসাদ, পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র সদস্য সচিব ধিমান চন্দ্র সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য অনিল চন্দ্র সরকার,রুমি বালা,প্রার্থনা রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে কেনা,আজ সেই দেশে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে তা কারও কাম্য নয়। এ ধরণের সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘুরা আজ নিজেদের বাড়িঘর এবং প্রাণ রক্ষায় রাস্তায় নেমেছি।

তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, এর তিব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au