সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমদানি রপ্তানিকারক গ্রুপের নির্বাচনে সভাপতি কবিরুর সম্পাদক রাজু

  • 9:17 am - March 23, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচনে মেসার্স ক্রিসেন্ট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর বিশিষ্ট ব্যবসায়ী কবিরুর রহমান খাঁন পুনরায় সভাপতি ও মেসার্স রাজু এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আতাউর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি মেসার্স এ্যারোলাইন ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আলহাজ আমিনুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি মেসার্স নূরানী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর তাকিরুজ্জামান।

যুগ্ম সাধারণ সম্পাদক মেসার্স জোহা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কামাল আহমেদুজ্জোহা, সহসাধারণ সম্পাদক মেসার্স মানিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ হায়দার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নিহাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নাজমুল আলম, দপ্তর সম্পাদক জোহরা এন্টারপ্রাইজ নূর আমিন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, সোনালী প্রত্যয়ের প্রোপ্রাইটর মাসেদুন নবী মাসুদ, তুহিন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ফিরোজ আহমেদ, জুয়েল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শফিকুল ইসলাম তাজেল।

প্রিয় এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শাহীনুল ইসলাম, সরকার এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর বিপ্লব চন্দ্র সরকার, দেশ এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর ওমর ফারুক সুমন, মোমেন এন্টাপ্রাইজের প্রোপ্রাইটর আবদুল্লাহ আল মামুন ও মক্কা পোল্ট্রি এন্ড ফিড ফিসের প্রোপ্রাইটর সেরাজুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ ২০০২ সালের ৩১ জুলাই আদেশ মোতাবেক ১৯ মার্চ ঘোষিত কর্মকর্তা নির্বাচনের তফশীল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী শনিবার নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au