সারাদেশ

আশাশুনির প্রতাপনগর খেয়াঘাটের দুরাবস্থায় জন দুর্ভোগ চরমে

  • 3:53 pm - March 21, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ঝাপালিয়া মাদারবাড়ীয়া খেয়াঘাট সংস্কারের অভাবে চরম দুরাবস্থায় রয়েছে। অর্ধশত বছরের পুরাতন খেয়াঘাটের প্লাটফরম না থাকায় খেয়া পারাপারের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ কয়েক যুগ আগে থেকে এই খেয়াঘাটের প্লাট ফরম না থাকায় খেয়া পারের যাত্রীরা দুরাবস্থায় নদী পারাপারে বাধ্য হচ্ছে।

প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, পাশ্ববর্তী শ্যামনগর উপজেলার নওয়াবেকী, কাশিমাড়ী, জয়নগর গ্রামের মানুষ শ্যামনগর উপজেলায় এবং সাতক্ষীরা জেলা শহরে যাতায়াতে এই খেয়া পারাপার হয়ে থাকে। শ্যামনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ একই ভাবে প্রতাপনগর ইউনিয়নে আত্মীয়তা বজায় রাখতে ও ব্যবসায়ীক কাজে এই ঝাপালিয়া খেয়াঘাট ব্যবহার করে থাকে। বিশেষ করে প্রতাপনগর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রি করতে নওয়াবেঁকী বাজারে মৎস্য আড়তে যেতে এই খেয়া পার হয়ে থাকেন। গুরুত্ব অনুভব করে খেয়াঘাটটি লক্ষ লক্ষ টাকায় ডাক/ইজারা হয়ে থাকে।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে খেয়াঘাটের শ্যামনগর পাড়-কাশিমাড়ী ঝাপালি পারে ঘাটটি পাকা এবং উন্নত করা হলেও আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়ীয়া পারের ঘাট পুনঃ নির্মান বা সংস্কার কাজ করা হয়নি। ফলে হাটু কাদা মাড়িয়ে কষ্টকর পরিস্থিতি বুকে ধারণ করে খেয়া পারাপার হয়ে থাকে। ফলে দিনে দিনে বেহাল দশায় বিরক্ত যাত্রীরা এখন দিনে দিনে অন্য পথের যাত্রী হতে শুরু করেছে। গত বছরের করোনাকালীন লকডাউনে প্রায় তিন মাস খেয়াঘাট বন্ধ ছিল।

তারপর ২০ মে আম্ফান ঘূর্ণিঝড়ে প্রতাপনগর ইউনিয়ন দীর্ঘ প্রায় দশ মাস নিমজ্জিত ছিল। তখন যাত্রীশূন্য হয়ে পড়েছিল এই খেয়াঘাট। উল্লেখ্য, বিগত দিনে খেয়া পারাপারে কাদাপানি মেখে যাত্রীদের উঠানামার হাত থেকে মুক্তি দিতে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় কিছুটা পথ ইটের সোলিং করা হয়েছিল।

কিন্তু ২০ মে জ্বলোচ্ছাস ও আম্ফানের তান্ডবে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে পুরো এলাকা এখন চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাউবো’র এসও আলমগীর কবির জানান, গুরুত্বপূর্ণ খেয়াঘাটে প্লাটফরম দরকার। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au