প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
গাইবান্ধা জেলা প্রতিনিধি, সাকিব হাসান চৌধুরী সাম্যর : জোনাকির মত ছোট ছোট বাতিগুলো একই তারে গাঁথা। সেখান থেকেই ছড়াচ্ছে রঙিন আলোর দ্যূতি।
লাল-সবুজের সেই বর্ণিল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে গাইবান্ধা পৌর পার্ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে জেলার পৌর পার্ক।
জেলার নবনির্বাচিত মেয়র মতলুবর রহমানের উদ্যোগে এমন মন মুগ্ধকর আলোকসজ্জার আয়োজন করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রধান সড়কের পাশে করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা।
লাল-সবুজের সেই বর্ণিল আলোয় উদ্ভাসিত হয়ে পৌর পার্ক চত্বরে যেন ধর্ম-বর্ণ, ধনী-গরীব সবাই মিশে একাকার হয়ে গেছে।
দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই আলোকসজ্জা দেখার জন্য ছুটে আসছেন ভ্রমনপীয়াসুরা।
ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে বেড়াচ্ছেন। এ যেনো অন্যরকম পুলক।
এছাড়াও গত বুধবার ১৭ই মার্চ বঙ্গবন্ধু জন্মদিন ও শিশু দিবসকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা প্রশাসকের উদ্যোগে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্নীল আতসবাজির আয়োজন করা হয়।
উক্ত আতসবাজির আয়োজন দেখতে জেলা পৌর পার্কে ভীর করে উপচে পড়া জনতা।
আর স্মৃতিসৌধ সামনে প্রর্দশন করা হয় বঙ্গবন্ধু কে নিয়ে আলোকচিত্র।
বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে মুজিব বর্ষের গণজমায়েতের অনুষ্ঠান সীমিত করা হলেও অন্যান্য উপকরনসহ চোখ ধাঁধানো আলোকসজ্জা মুজিববর্ষ স্মরনীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au