সারাদেশ

বেনাপোল বন্দর সিসিটিভি ক্যামেরার আওতার শুভ উদ্বোধন করলেন নৌপরিবহন সচিব

  • 2:04 pm - March 20, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল স্থল বন্দর এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ উপলক্ষে নৌপরিবহন সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন চৌধুরী সিসিটিভি ক্যামেরা ও গেইল পাশ সিস্টেমস স্থাপন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন।

প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে বন্দরের প্রতিটি ওয়ারহাউজ, পার্কিং ইয়ার্ড, ষ্টেক ইয়ার্ড সহ বিভিন্ন স্থানে ৩৭৫ টি আধুনিক মানের সিসিটিভি ক্যামরাসহ অন্যান্য আনুসঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। এছাড়া পণ্যবাহী গাড়ি এবং বন্দর ব্যবসাহারকারীদের উন্নত নিরাপদ সেবা প্রদানের জন্য এ্যাকসেস কন্ট্রোল সিস্টেমও স্থাপন করা হবে। এতে বন্দরের নিরাপদ আমদানি রপ্তানি বানিজ্য ও যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে বন্দর সুত্র জানায়।

শনিবার বেলা ১১ টার সময় সিসিটিভি ফলক উন্মোচন শেষে সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বেনাপোল বন্দর, ইমিগ্রেশন, চেকপোষ্ট কাস্মটস পরিদর্শন করেন। এরপর বেলা সাড়ে ১২ টার সময় তিনি চেকপোষ্ট বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের অডিটরিয়মে বন্দর ব্যাবহারকারি সংগঠন ও ব্যবসায়ি এবং বন্দরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

বেনাপোল স্থল বন্দর এর উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, দেশের প্রায় সিংহ ভাগ আমদানি পণ্য ভারত থেকে এ পথে আমদানি হয়ে থাকে। দিন দিন এ বন্দরের গুরুত্ব আরো বেশী হচ্ছে। বন্দরটি ২৪ ঘন্টা আমদানি বানিজ্য কার্যক্রম পরিচালনার জন্য খোলা রাখছে। সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা। জাতিয় রাজস্ব বোর্ড প্রতিবছর এ বন্দর থেকে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে।

বন্দরটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে সিসিটিভির আওতায় আনা হলো। তবে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব ব্যংকের আর্থিক সহযোগিতায় এ প্রকল্পটি চালু করা হলো। কতদিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন আগামি ৬ মাসের মধ্যে শেষ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশানার আজিজুর রহমান, বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, শার্শা উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান স্বজন প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au