সারাদেশ

সংবাদ প্রকাশের পর, অবশেষে যাত্রী ছাউনিতে থাকা নুরুল ইসলাম এখন হাসপাতালে

  • 9:45 am - March 20, 2021

মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অবশেষে যাত্রীছাউনিতে থাকা অসহায় নুরল ইসলাম (৯৭)এর পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী । শুক্রবার সন্ধায় ওই বৃদ্ধকে যাত্রী ছাউনি থেকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে তার। তবে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

১৯ মার্চ শুক্রবার অনলাইনগণমাধ্যমে “সব হারিয়ে নুরুল ইসলামের ঠিকানা এখন যাত্রী ছাউনিতে” শিরোনামে একটি মানবিক সংবাদ প্রচার হয়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন নিজে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন,‘যেহেতু নুরল ইসলাম প্যারালাইস রোগী। বেশ কিছু দিন থেকে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। প্রাথমিক অবস্থায় উনার চিকিৎসা প্রয়োজন। স্থাস্থ্যকমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। উনার চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন সেটির ব্যবস্থা করা হবে।

এদিকে বিষয়টি ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর নজরে আসলে তিনি জানান যেহুত বিষয়টি মানবিক একটা বিষয় নুরল ইসলামকে হুইল চেয়ার দেয়াসহ সবরকম ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন,‘ বৃদ্ধ নুরুল ইসলামের ছেলে মেয়েদের ডেকে বাবার সঙ্গে এমন আচরণের বিষয়ে জানতে চাওয়া হবে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন,‘নুরল ইসলামের অসহায়ের বিষয়টি আমার নজরে আসার পর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়ে উনাকে যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে উপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাকে সুস্থ করে বাড়িসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au