আন্তর্জাতিক

জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

  • 7:02 am - March 17, 2021
জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

ঢাকা: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ। বুধবার সকাল পৌনে ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি স্মৃতিসৌধ চত্বরে গাছ রোপণ ও পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান তিনি।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ফাজনা আহমেদ ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জন অতিথি রয়েছেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে মালদ্বীপের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখান থেকে ফিরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাবেন।

এরপর বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মালদ্বীপের প্রেসিডেন্টের এই সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে- গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য যৌথ কমিশন গঠন, নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং সাংস্কৃতিক চুক্তি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের প্রেসিডেন্টের এই সফরে চারটি সমঝোতা চুক্তি ছাড়াও দেশটিতে বাংলাদেশি অভিবাসীদের শ্রমবাজার সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলসহ কানেকটিভিটির বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরের দ্বিতীয় দিনে ১৮ মার্চ সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপ্রতির আতিথিয়তায় বঙ্গভবনে একটি রাষ্ট্রীয়ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। ওইদিন রাতে ঢাকা ত্যাগ করবেন ইব্রাহিম সোলিহ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au