সারাদেশ

জবই বিলের পাখি জরিপ তথ্য উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর

  • 1:16 pm - March 16, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জবই বিলের ২০২১ ইং সালের পাখি জরিপ এর তথ্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী হাতে এ জরিপের তথ্য হস্তান্তর করেন জরিপ বাস্তবায়নকারী জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের নের্তৃত্বে সংগঠনের সদস্যরা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জরিপের তথ্য মতে সাপাহার উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী, বাংলাদেশ বার্ড ক্লাবে সদস্য এ এইচ এম নাজমুল কামাল এবং বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন ( বিবিসিএফ) এর যৌথ সহযোগীতায় জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থা এ বিলের পাখি জরিপ কার্যক্রমের বাস্তবায়ন করে আসছে। তারই সূত্র ধরে সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টায় এবছর আবার ওই বিলে পাখি জরিপ করা হয়।

জরিপের পরিসংখ্যান অনুযায়ী জবই বিলে ২০১৯ সালে ১৭ প্রজাতির ৫ হাজার ৫ শ’ ৯৩ টি পাখি, ২০২০ সালে ২১ প্রজাতির ৭ হাজার ৬ শ’ ৮৩ টি পাখি এবং এবছরে ২৮ প্রজাতির প্রায় ৯ হাজার ৭ শ’ ১২ টি দেশী ও পরিযায়ী পাখির উপস্থিতি উঠে আসে। এবছরে ওই বিলে আগত পরিযায়ী পাখিদের মধ্যে পাতি-সরালি ৪ হাজার, লাল ঝুটি-ভূতিহাস ২শ, গিরিয়া হাস ১হাজার ২শ, পাঁতি-তিলি হাঁস ২শ, টিকি হাঁস ৫০টি, পিয়াং হাঁস ১হাজার, কালা পাখ-ঠেঙ্গি ২০টি, গেওয়ালা-বাটান ৫০টি, প্রশান্ত সোনা গিরিয়া ২শ, পাতি ভূতি হাঁস ৭শ ৫০টি, কালা মাথা গাংচিল ৪টি, পশ্চিমা কানা কাপসি ২টি, চখা চখি ১শ, দেশী পাখির মধ্যে চা পাখি ৪শ, বেগুনী বক ২টি, কানি বক ৫০টি, বাজলা বক ৫০টি, গো-বক ৪২টি, শামুখখোল ১হাজার, পানকৌড়ী ২শ, খাটো কান পেঁচা ২টি, বড় বক ১৫টি, মাছ মুরাল২টি, সাপ পাখি ৩টি, ধুপনি ১শ, পাকড়া মাছ রাঙ্গা ১০টি, পাতি মাছ রাঙ্গা ৫০টি, ও সাদা বুক মাছ রাঙ্গা ১০ সহ দেশী বিদেশী মিলে সর্বমোট ৯হাজার ৭শ’ ১২টি পাখির তথ্য উঠে আসে এ জরিপে।

বিলের পাখি ও পরিযায়ী পাখির অবাধ বিচরণ ধরে রাখতে বিলের কোন অংশে Community Conservation Zone বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল ও ইকো পার্ক হিসেবে গড়ে তুলতে পারলে দেশের বৃহত্তম জীববৈচিত্র্য ভরপুর ও পর্যটন সমৃদ্ধ বিল হিসেবে গড়ে তোলা সম্ভব বলে সংস্থাগুলোর পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au