আন্তর্জাতিক

মিয়ানমারে লুকিয়ে থাকা আইনপ্রণেতাদের সরকার গঠনের ঘোষণা

  • 7:36 am - March 14, 2021

নতুন সময় ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে উৎখাত হওয়া আইনপ্রণেতারা বেসামরিক সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। জান্তার ধরপাকড় এড়াতে আত্মগোপনে থাকা অং সান সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা শনিবার সরকার গঠনের ঘোষণা দেন। এনএলডির জ্যেষ্ঠ নেতা মান উইন খাইং থানকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

স্বঘোষিত এ সরকার নিজেদের স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছে।  তারা কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছেন। ঘোষিত ভাইস প্রেসিডেন্ট মান উইন খাইং থান ফেসবুকে দেশটির জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, এটি আমাদের জাতির সবচেয়ে অন্ধকার মুহূর্ত এবং এই সময়ের অবসান হতে আর বেশি দেরি নাই।

স্বঘোষিত বেসামরিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে কয়েক দশক ধরে আমাদের স্বৈরাচারের বিভিন্ন নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। এই বিপ্লব আমাদের সব শক্তি ও সামর্থ্যকে ঐক্যবদ্ধ করার সুবর্ণ সুযোগ। এদিকে শনিবার মিয়ানমারে সামরিক সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও অন্তত ১২ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলীয় শহর পিয়ায়তে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুজন। এর আগের রাতে সেখানে আরও তিনজন নিহত হন। মান্দালয়ভিত্তিক অ্যাক্টিভিস্ট মিয়াত থু নিহতদের মধ্যে ১৩ বছরের শিশুও রয়েছে। তিনি বলেন, তারা এমন আচরণ করছে যেন তারা নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধে মেতেছে।

আরেক বিক্ষোভকারী দাবি করেছেন, এক বৌদ্ধ ভিক্ষুসহ দুজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন তিনি। বলেন, একজনের ঊরুতে গুলি লেগেছে, আরেকজনের নৃশংস মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ। এক প্রত্যক্ষদর্শী জানান, পিয়ায় শহরে নিরাপত্তা বাহিনী প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে আহতদের নিতে দেয়নি। এতে করে একজনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের চৌক শহরে এক ট্রাকচালক বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার এক পারিবারিক বন্ধু।

বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, মিয়ানমারজুড়ে সেনাবাহিনীর ক্ষমতাদখলের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ৭০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবারের বিক্ষোভে এই সহিংসতার ঘটনা এমন সময় ঘটলো যখন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন।

এ ছাড়া একই দিনে উৎখাত হওয়া ও স্বঘোষিত বেসামরিক সরকারের কোনো নেতা প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিলেন। প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়ী এনএলডি দলকে সরকার গঠনের সুযোগ না দিয়ে দলটির সিনিয়র নেতাদের বন্দি করে সেনাবাহিনী।  দেশটির প্রেসিডেন্ট এবং এনএলডি নেত্রী সু চিকেও এদিন গ্রেফতার করা হয়।  এর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au