শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা রাত থেকে আবেদন প্রক্রিয়া ফের শুরু

  • 7:33 am - March 14, 2021

নতুন সময় ডেস্ক : প্রযুক্তিগত সমস্যার কারণে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া গত বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা পৌনে একটা থেকে স্থগিত করা হয়। রবিবার (১৪ মার্চ) পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে রবিবার রাত থেকে আবারও অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি প্রক্রিয়া কয়েক দিন বন্ধ থাকায় সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এবার আবেদনপ্রক্রিয়ার শুরুর দিকেই আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়েছে। প্রথম দিকে এত আবেদন আগে কখনো পড়েনি।

প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। ফলে, ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত এ অবস্থা তৈরি হয়েছে। গতবার পাঁচ ইউনিটে ২ লাখ ৭০ হাজার আবেদন পড়েছিল। এবার হয়তো পাসের হার বেশি, এবার সাড়ে তিন লাখ হতে পারে। মার্চ মাস পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কারিগরি জটিলতার কারণে যে সময়টুকু নষ্ট হচ্ছে, এপ্রিল মাসে সেই সময়টুকু বাড়িয়ে দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, যাদের আবেদনে কোনো ভুল হয়েছে, সেগুলো সংশোধনের উপায়ও আসছে।

আগে তদন্ত করে আমরা ভুলগুলো শনাক্ত করছি। আশা করি, ওয়েবসাইটের সক্ষমতা বাড়ালে আর সমস্যা থাকবে না। এ ছাড়াও কোনো শিক্ষার্থীর আবেদনে কোনো ধরনের সমস্যা শনাক্ত হলে শিক্ষার্থীদের ফোন করে আমরা যাচাই করে নেব। এর আগে, গত সোমবার বিকেল পাঁচটায় ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে শুরু থেকেই ওয়েবসাইট জটিলতায় ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও অনেকেই সফল হননি।

ভর্তি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনেক বেশি আবেদনের অনুরোধ আসায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে শুরুর দিন থেকেই বিষয়টি শীঘ্রই সমাধান করার আশ্বাস দেওয়া হলেও সর্বশেষ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরেও একই সমস্যা দেখা যায়। পরে ওয়েবসাইটে প্রদর্শিত একটি বার্তায় বলা হয়, এখন পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে আরও দুইটি সার্ভার স্থাপনের কাজ আজ হতে আগামী রবিবার রাত ৮টা পর্যন্ত চলবে। এসময় ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে। পরবর্তীতে ভর্তি আবেদনের ও টাকা জমা দেয়ার শেষ তারিখ সমন্বয় করা হবে। বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হচ্ছে। সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ শুরু করেছেন। শীঘ্রই বিষয়টি সমাধান হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au