আন্তর্জাতিক

শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে নারীদের প্রতি জাতিসংঘের আহ্বান

  • 7:33 am - March 13, 2021

নতুন সময় ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় নারীদের পূর্ণাঙ্গ, সমান এবং অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দেশটির সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টার কথা উল্লেখ না করেই পরিষদ শুক্রবার এমন আহ্বান জানায়। খবর এএফপি’র। পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেছে, আফগানিস্তানের আস্থা থাকা শান্তি প্রক্রিয়ায় তাদের নেতৃত্ব অন্তর্ভূক্ত করার মাধ্যমে একটি টেকসই শান্তি অর্জিত হতে পারে। আর এই শান্তি প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে একটি স্থায়ী ও ব্যাপক অস্ত্রবিরতি পালন নিশ্চিত করা।’

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর কঠোর নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এক্ষেত্রে বিশেষ কোন গ্রুপের নাম উল্লেখ না করে পরিষদ জানায়, এর সদস্যরা আফগানিস্তান ও এ অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকির ব্যাপারে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা সহিংসতা হ্রাসসহ আস্থা গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ খুঁজে বের করতে আলোচনার ব্যাপারে বিভিন্ন দলকে দৃঢ়ভাবে উৎসাহিত করে।

আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের একটি চিঠির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন সম্প্রতি একটি ‘অন্তভুর্ক্তমূলক নতুন সরকার’ গঠনসহ কাবুলের বিভিন্ন কর্তৃপক্ষ এবং তালেবানের কাছে একটি খসড়া শান্তি চুক্তিপত্র জমা দিয়েছে।এই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র তুরস্কে একটি আন্ত-আফগান বৈঠকের প্রস্তাব দিয়েছে এবং তারা জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করছে। আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে ‘একটি ঐক্যবন্ধ দৃষ্টিভঙ্গি পোষণে আয়োজন করা এই সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও ইরান একত্রে আলোচনায় বসতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au