প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্তু হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। তিনি ডিএমপি নিউজের ফটোগ্রাফার হিসেবে কাজ করেন। তার নাম রুবেল সরকার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও ডিএমপি নিউজের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি আরো জানায়, রুবেল শুধু একাই করোনাভাইরাসে আক্রান্ত নয়, তার পরিবারের সবাই এ মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপি মিডিয়া সেন্টারের পুলিশ কর্মকতারা সব সময় তার খোজ খবর নিচ্ছে।
করোনায় আক্রান্ত হওয়ার আগে রুবেল তার ফেসবুকে ১৩ মে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার শরীর ভালো না।
স্ট্যাটাসটি হুব হু তুলে ধরা হলো:- রুবেল লিখেছেন, আল্লাহ তুমি সহায় হও, শরীর টা ব্যাথা করছে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করছি জানি না কি হবে। আল্লাহ তুমিই ভরসা।
এই বিষয়ে জানতে চাইলে রুবেল বলেন, আমিসহ পরিবারের চারজন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তু হয়েছি সকলে দোয়া করবেন।
জানা যায়, রুবেলের বতর্মান শারিরিক অবস্থা কিছু আগের থেকে উন্নতির দিকে।
এই বিষয়ে জানাতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, আমাদের একজন ক্যামরাম্যান ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত বতর্মান তার অবস্থা একটু উন্নতির দিকে।
তিনি বলেন, আমরা সব সময় তাদের খোজ খবর নিচ্ছি। আমাদের ডিএমপির পক্ষ থেকে টিম গঠন করা হয়েছে আমাদের সেই টিম সব সময় প্রতিটা আক্রান্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের খোজ খবর নিচ্ছে।
তিনি আরো বলেন, আইজিপি স্যার এবং ডিএমপি কমিশনার স্যারের নির্দেশে এই ভাইরাসে যারা আক্রান্ত ও মারা গেছেন তাদের পরিবারের খোজ খবর নেয়া হচ্ছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au