সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিনা মসুর-৮ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

  • 6:30 am - March 11, 2021

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা মসুর-৮ চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেলে নাচোলের জোনাকীপাড়া এলাকায় এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের গবেষণার অংশ হিসেবে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সহকারী প্রকেীশলী শাহ মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো.ফরহাদ হোসেন এবং পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিম্নগামী হওয়া ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) এর গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গতানুগতিক আমন-বোরো দুই ফসলি শস্য পরিক্রমার পরিবর্তে আমন-রবি-বোরো ও আমন-রবি-আউশ পরিক্রমায় গবেষণা হচ্ছে। রবি মৌসুমে সরিষা, মসুর ও গম চাষ করা হচ্ছে। আমন ও বোরো মাঝখানে রবি ফসল মসুর করলে বা আমন-রবি-আউশ ধান চাষ করলে সেচের পানির পরিমাণ কম লাগে, আবার বছরান্তে বেশী ফলনের পাশাপাশি মুনাফাও বেশী হয়।

কৃষিবিদগণ আরো বলেন, মসুর কাটার পর কিছুটা দেরীতে রোপনের উপযোগী ধান রয়েছে “বিনাধান-১৪” যার ফলন তুলনামুলক বেশি। কিছুটা দেরীর কারণে অনেক সময় বৃষ্টির পানির দ্বারা সেচের পানির কিছুটা চাহিদা পূরণ হয়ে যায়। মাঠ দিবসের অনুষ্ঠানে জানানো হয়, চাষকৃত বিনা মসুর-৮ এর ফলন বিঘা প্রতি প্রায় ৬ থেকে ৮ মণ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au