আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দফায় দফায় ভূমিকম্প, আবারও সুনামির সতর্কতা

  • 5:41 am - March 05, 2021

নতুন সময় ডেস্ক : নিউজিল্যান্ডে দফায় দফায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে উত্তর-পূর্বের কেরমাডেক আইল্যান্ডে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে বিবিসি জানিয়েছে, শুক্রবার নিউজিল্যান্ডে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৩০ মিনিটে। ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করে দেশটির পূর্ব উপকূলে ‘অকল্পনীয় জলোচ্ছ্বাসের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে বাসিন্দাদের।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, তৃতীয় দফায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর নিউজিল্যান্ডের বেশ কিছু শহরের মানুষের মধ্যে উঁচু স্থানে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। দিগ্বিদিক হয়ে মানুষজন ছোটাছুটি করছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

কর্তৃপক্ষ সমুদ্রতীরবর্তী কিছু এলাকার লোকজনকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে আগের দুটির চেয়ে শক্তিশালী তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানার পর কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au