সারাদেশ

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীর জরিমানা

  • 10:37 am - March 03, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। ভোক্তা স্বার্থ বিরোধী কর্মকা-ে জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের ৪৫ ধারায় পৌরবাজারের নকশা জুয়েলার্সের সত্ত্বাধিকারী আজিজুল হক’কে পাঁচ হাজার, ৪৩ ধারায় অর্থী ওয়েল মিলের সত্ত্বাধিকারী ধিরেন্দ্র নাথকে পাঁচ হাজার এবং ৪৩ ধারায় ভাই ভাই ওয়েল মিলের সত্ত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দিনাজপুর-১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার তদারিকর অংশ হিসেবে ফুলবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।

তেলের মিল, মসলা মিল, জুয়েলারিসহ ওষুধের দোকান তদারকি করা হয়েছে। এতে দুইটি তেলের মিল এবং একটি জুয়েলারিতে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, স্বর্ণের দোকানের বিষয়টি আমরা ভোক্তারা অনেকে জানি না। আমাদেরকে ভাউচার দেওয়া হয় ২১ ক্যারেট কিংবা ২২ ক্যারেট বলে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটি ১৮ ক্যারেট বা খাদ মেশানো থাকে। আমরা আসলটি পাই না।

আমরা তাদের ভাউচার তদারিক করেছি কিন্তু তারা কিছুই দেখাতে পারেননি যে সেটি কোথায় থেকে তারা কিনেছে। এ জন্য আমি সকল ভোক্তা সাধারণকে সতর্ক করছি যে, তারা যখন পণ্যটি কিনবেন অবশ্যই কনফার্ম হয়ে পণ্য কিনতে হবে। কোনধরণের অপরাধ আপনাদের নজরে আসলে তাৎক্ষণিভাবে আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে জানাবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au