শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

  • 9:32 am - February 28, 2021

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচি বাতিল, অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

আজ রোববার সকাল ১১টায় গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সারাদেশবাসী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে। এসময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের দাবি থেকে সরে আসবে না বলে জানায় শিক্ষার্থীরা।

এক পর্যায়ে আন্দোলনকারীদের ৫ জনকে অফিসে ডেকে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় মার্চের মধ্যে পরীক্ষা নেয়ার দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। তবে দাবির ব্যাপারে কোনও ইতিবাচক আশ্বাস না পাওয়ায় দুপুর পৌনে ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় মোবাইল ফোনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কথা বলে শিক্ষার্থীদেরকে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আজকের মতো অবরোধ ও বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্যের মোতায়েন রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au