চবিতে ৩০০ পরিবারকে মেয়র নাছিরের ঈদ উপহার দিল ছাত্রলীগ
চবি করেসপন্ডেন্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার ৩০০ পরিবারের মাঝে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঈদ উপহার পৌঁছে দিয়েছে শাখা ছাত্রলীগ।
শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর হানিফ মিয়া, চবি ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, শ্রাবণ, সাইফুল সুমন, সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সাদাফ, সবুজ, লাবিব, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, রাকিব, আশিক, ফরহাদসহ আরো অনেকে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ব্রেকিংনিউজকে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারা বাংলাদেশের ছাত্রলীগ এক যোগে কাজ করে যাচ্ছে। এই দুর্যোগে আমাদের চট্টলার অভিভাবক আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের তরফ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করছি। ক্যাম্পাসে ও শহরে একই পরিমাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।