ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ছেড়া গামছা মুড়িয়ে খাড়িতে পড়েছিল একদিনের ফুটফুটে শিশু। শিশুটি অপকটে আকাশের দিকে তাকিয়ে চেয়ে কি যেন খুঁজছিল। ছিলনা কেউ পাশে। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের ঘাঁস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রাম সংলগ্ন খাড়িতে ওই শিশুটিকে দেখতে পায়।
নবজাতক শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতক শিশুটিকে দেখতে ভিড় জমায়। নবজাতকটি কার সন্তান এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরে স্বানীয়রা নবজাতক শিশুটির খবর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কে অবহিত করেন। ইউএনও’র পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হক সহ অন্যরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নবজাতক শিশুটিকে দেখতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি ডাক্তার ও নার্সদের তত্বাবধানে নবজাতক শিশুটিকে আপাতত রাখার পরামর্শ দেন । কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, নবজাতক শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত। ইতিমধ্যে নবজাতক শিশুটিকে নেয়ার জন্য হাসিনা সহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au